আলমগীর মানিক | ০৯:১৫ পিএম, ২০২৬-১০-১৬
রাঙামাটি শহরে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ছাগল চুরির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে ৯ কিশোরকে আটক করা হয়। অভিযানে চুরি যাওয়া একটি ছাগলও উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।
পুলিশ জানায়, ছাগল চুরির অভিযোগে গ্রেপ্তার দুজন হলেন সেকান্দার বাদশা ওরফে মনির (২৯) ও মোহাম্মদ অনিক ইসলাম (৩২)।
তাঁদের কাছ থেকে চুরি যাওয়া একটি ছাগল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা করা হয়েছে।
পরে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হয়।
অভিযানে আটক ৯ কিশোর হলো নাহিদুল ইসলাম (১৬), মো. নাইম (১৭), রবিউল ইসলাম (১৬), আজিম হোসাইন (১৬), মো. শহিদুল ইসলাম (১৬), মো. সিহাব (১৭), মো. আজিজ (১৬), মো. ইমরান (১৭) ও মেহেদী হাসান ইমন (১৭)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সন্দেহজনক গতিবিধির কারণে তাদের আটক করে যাচাই-বাছাই করা হয়।
পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে মুচলেকা নেওয়ার পর কিশোরদের নিজ নিজ বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, অভিযানে মোট ১১ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ছাগল চুরির অভিযোগে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
আলমগীর মানিক : পাহাড়ের জনপদ রাঙামাটি থেকে জাতীয় পর্যায়ে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি পেলেন তর...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বড়াদম সড়কের লাভ পয়েন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সোকেল চাকমা (২১) নামে এক যুবক নিহত হয়...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামের চলমান পরিস্থিতিতে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে যেন কেউ বিশৃঙ্খলà¦...বিস্তারিত
আজগর আলী খান : শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও সুষ্ঠুভাবে উদযাপনে সহযোগিতা এবং ধর্মীয় সম্প্রীতি জোরদারের লক্ষ্য...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি শহরে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ছাগল চুরির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছেà...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে রাঙামাটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited